Anamul Hasan Maruf
Anamul Hasan Maruf
@anamulhasanmaruf ·

নবাব সাহেব, কী অবস্থা ? কেমন আছেন ??

— আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ওয়াও ! তা সমস্যা কী ? — ছোট্ট একটা সমস্যা আছে। কী সমস্যা ? — ইনকাম নাই। আচ্ছা ! এটা ছোট সমস্যা ?? যাই হোক— এটা কীভাবে সমাধান করবেন ? — এখনো ভাবিনি। আল্লাহ ভরসা ! 😌 শুনলাম, পরীক্ষায় ফেল মারছেন। — পড়ালেখা করে কী করবো? এই পড়ালেখা তো কোনো জায়গায় কাজে লাগে না। আচ্ছা! তাহলে জব করেন। — মামা-চাচা ছাড়া এখন জব হয় না। আর তাছাড়াও আমি জব করবো না, কারণ দিনে-রাতে বসের কথা শুনতে ভালো লাগে না। তাহলে দুটোই বাদ ! একটা বিজনেস শুরু করেন। — হাতে টাকা নাই তো। ছোট করে শুরু করেন। — না না ! আমি করবো ছোট বিজনেস ? মানুষ কী বলবে ? হুমম? আচ্ছা... ! আপনি চাইলে কিন্তু গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর মতো এমন কোনো ক্রিয়েটিভ স্কিল শিখতে পারেন, অনলাইনেই শিখতে পারবেন, ঘরে বসে। — না। এগুলো শিখবো না। কেন ? — এখন AI আছে না ? AI দিয়েই তো করা যায়। বেয়াদবি না-নিলে, আরেকটা কথা বলি— আচ্ছা, কৃষি কা-জ- ... — আপনি আমার সাথে মজা করেন ? সরি, সরি, আচ্ছা বাদ দেন। বিদেশ যাবেন? — না। বিদেশ যাবেন না, কেন ? — মা-বাবা, বউ, পোলাপান ঘরে রেখে কেউ বিদেশে যায় ? কথা ঠিক। ইংরেজি শিখবেন ? — না। কেন ? — আমি তো আর বিদেশ যাব না! আর এছাড়াও ইংরেজি শিখে কী হবে? কিছুদিন পর দেখবেন এমন অ্যাপ বের হবে— আমি বাংলায় বলব, আপনি যেই ভাষায় চান- সেই ভাষাতেই শুনতে পাবেন। বাহ ! প্রযুক্তির সব আপডেট নলেজ তো দেখি, আপনার কাছে। — এই যুগে আপডেট না হলে, চলে ? না, না, ঠিক আছে। তাহলে ইনকামের জন্য কি কিছুই করবেন না ? — করবো তো, না-করলে ইনকাম করবো কীভাবে ? ভাবছি, দেখি- কী করা যায় ! কিন্তু আমি এই সব শেখা-শিখির মধ্যে আমি নাই। এখন কষ্ট করে কিছু শিখলেই লস। আচ্ছা ঠিক আছে, তাহলে। আচ্ছা, আচ্ছা,, নবাব সাহেব ! আমি কী করতে পারি ? আমাকে একটা পরামর্শ দিবেন ? — আপনিও আল্লাহর উপর ভরসা করেন। আমিও... ?! আচ্ছা, ঠিক আছে- “আল্লাহ ভরসা” 😌 এনামুল হাসান মারুফ শিক্ষক ও ডিজাইনার

নবাব সাহেব, কী অবস্থা ? কেমন আছেন ??
৫ লাইক · ০ মন্তব্য
Qamarix কমিউনিটির সব পোস্ট দেখুন
নবাব সাহেব, কী অবস্থা ? কেমন আছেন ??