সেবার শর্তাবলী

সর্বশেষ আপডেট: ডিসেম্বর ২০২৫

1

সেবা ব্যবহারের শর্ত

Qamarix-এর পণ্য ও সেবা ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আমাদের সেবা ব্যক্তিগত ও ব্যবসায়িক উদ্দেশ্যে বৈধভাবে ব্যবহার করা যাবে।

2

অ্যাপের পরিবর্তন ও আপডেট

Qamarix যেকোনো সময় অ্যাপের ডিজাইন ও ফাংশানালিটি পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার রাখে। কোম্পানি প্রয়োজন মনে করলে অ্যাপের আপডেট রিলিজ করবে এবং ইউজার সেই আপডেট গ্রহণ করতে বাধ্য থাকবেন।

3

সাবস্ক্রিপশন ও প্যাকেজ

ইউজার যখন কোনো প্যাকেজ বা সাবস্ক্রিপশন ক্রয় করেন, তখন তিনি ক্রয়ের সময়কার বিদ্যমান ফিচারগুলির জন্য অর্থ প্রদান করেন। পরবর্তীতে নতুন কোনো ফিচার যোগ হলে সেটি ইউজার বোনাস হিসেবে ফ্রি পাবেন। সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ব্যবহার করতে চাইলে নতুন সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।

4

মূল্য পরিবর্তন

Qamarix চাইলে যেকোনো সময় প্যাকেজের মূল্য বৃদ্ধি বা হ্রাস করতে পারে। ইতিমধ্যে যারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সাবস্ক্রিপশন কিনেছেন, তারা সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত কোনো অর্থ প্রদান ছাড়াই সেবা ব্যবহার করতে পারবেন।

5

রিফান্ড পলিসি

ব্যবহারকারী স্ব-ইচ্ছায় কোনো প্যাকেজ বা সাবস্ক্রিপশন ক্রয় করলে তা অফেরতযোগ্য (Non-Refundable)। পেমেন্ট সম্পন্ন হওয়ার মাধ্যমে ব্যবহারকারী এই নীতিতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।

তবে কোম্পানি কর্তৃক সেবা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষেত্রে অ্যাকাউন্টে অবশিষ্ট সক্রিয় মেয়াদ থাকলে রিফান্ড বিবেচনা করা হবে। রিফান্ড পাওয়ার জন্য সাবস্ক্রিপশনের অবশিষ্ট মেয়াদ কমপক্ষে ১ (এক) মাস থাকতে হবে। রিফান্ড কেবলমাত্র অবশিষ্ট মেয়াদের অনুপাতে প্রদান করা হবে।

6

রেফার সিস্টেম

একজন ব্যবহারকারী একটি ডিভাইসে কেবল একবারই রেফার কোড ব্যবহার করতে পারবেন। একই ডিভাইস থেকে একাধিকবার চেষ্টা করলে রেফার বোনাস বাতিল হবে। ভুয়া অ্যাকাউন্ট তৈরি, ইমুলেটর বা অনৈতিক যেকোনো পদ্ধতিতে রেফার করলে বোনাস সম্পূর্ণ বাতিল এবং অ্যাকাউন্ট ব্যান করা হবে।

7

পয়েন্ট সিস্টেম

অ্যাপের মধ্যে নির্দিষ্টভাবে বলা পদ্ধতিগুলো দিয়েই পয়েন্ট অর্জন করলে সেগুলো গ্রহণযোগ্য হবে। অনৈতিক পদ্ধতিতে পয়েন্ট অর্জনের চেষ্টা করলে পয়েন্ট বাতিল এবং অ্যাকাউন্ট ব্যান হতে পারে।

8

অ্যাকাউন্ট দায়িত্ব

আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা সম্পূর্ণ আপনার দায়িত্ব। পাসওয়ার্ড গোপন রাখুন এবং অননুমোদিত ব্যবহারের ক্ষেত্রে অবিলম্বে আমাদের জানান।

9

নিষিদ্ধ কার্যকলাপ

আমাদের সেবা ব্যবহার করে কোনো অবৈধ কার্যকলাপ, স্প্যাম, হ্যাকিং বা অন্যান্য ক্ষতিকর কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বাতিল করা হবে।

10

দায়বদ্ধতার সীমা

Qamarix সেবা ব্যবহারের ফলে যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য দায়বদ্ধ নয়। সেবাটি 'যেভাবে আছে' সেভাবে প্রদান করা হয়।

11

যোগাযোগ

শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য hello@qamarix.com এ যোগাযোগ করুন।